EIIN : 104828; Madrasha Code : 17597

রাণীরহাট আল-আমিন হামিদিয়া ফাযিল ডিগ্রি মাদরাসা

Ranirhat Al-Amin Hamedia Fazil Degree Madrasha

Fazil Madrasah

Image

Headmaster Message

বিসমিল্লাহির রাহমানির রাহীম

সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ। যিনি জগতের সৃষ্টি ও পালনকর্তা।

বৃহত্তর রাজানগরের তৎকালীন দানবীর, বহু মসজিদ, স্কুল ও মাদরাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব মরহুম রহম আলী তালুকদার (রাহঃ) এর নিঃশর্ত জমি দানে ১৯৫০ সালে চট্টগ্রাম জেলার অন্তর্গত রাংগুনিয়া উপজেলাধীন চট্টগ্রাম - রাংগামাটি মহাসড়কের পার্শ্বে বৃহত্তর রাজানগরের  নাভি রাণীরহাট বাজারের সন্নিকটে  প্রতিষ্ঠিত হয় উন্নত হোস্টেল সমৃদ্ধ  এ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান রাণীরহাট আল আমিন হামেদিয়া ফাজিল ডিগ্রী) মাদরাসা। গতানুগতিক ধর্মীয় শিক্ষা ব্যবস্থার বিপরীতে শতভাগ সরকারী কানুন এবং সঠিক ইসলামি বিধি বিধান বাস্তবায়নে এ মাদরাসাটি একধাপ এগিয়ে উন্নীত পরিণত হয়েছে সর্বজন গ্রাহ্য ও শিক্ষা ক্ষেত্রে বিপ্লবী মডেল। রাংগুনিয়া ছাড়িয়ে বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন উপজেলা এবং গ্রামগঞ্চে ছড়িযে পড়েছে এ মাদরাসাটির সুনাম। শিক্ষার্থীদের সুবিধাকে প্রাধান্য দিয়ে অতিরিক্ত ক্লাস নেয়ার কারণে অভ্যন্তরীন ও কেন্দ্রীয় পরীক্ষায় ফলাফল হয় অন্যান্য মাদরাসার তুলনায় অগ্রগামী। একাডেমিক  ভবন ও মনোরম পরিবেশে  মাদরাসা ক্যাম্পাস। উল্লেখ্য যে, এলাকার  আপামর জনতার দান দক্ষিনায় এতিম নিবাসীদের ফ্রি থাকা-খাওয়া,  সুন্দর পরিচর্য়া  করার পাশাপাশি মাদরাসার আশে- পাশের ও দূরের গরীব মেধাবী ছাত্রদের ছাত্রাবাসে আশাতীত সুযোগ সুবিধা  দিয়ে শিক্ষা দান কাযক্রম পরিচালিত  হচ্ছে। ইতি মধ্যেই প্রতিষ্ঠানটি ক্রীড়া, সাংস্কৃতি, শিক্ষার্থীদের পোশাক, যুগোপযোগী ক্লাস পরিচালনায় জনমনে ব্যাপক সাড়া জাগাতে সক্ষম হয়েছে। মাদরাসাটি প্রতিষ্ঠা লগ্ন থেকেই রাজনীতিমুক্ত, দক্ষ প্রশিক্ষণ প্রাপ্ত, উচ্চ শিক্ষিত, বিষয় ভিত্তিক শিক্ষকদের সমযোপযোগী, তথ্য ও যোগাযোগ  প্রযুক্তির আধুনিক শিক্ষাদান, সাপ্তাহিক, মাসিক, অর্ধ - বার্ষিক ও বার্ষিক পরীক্ষায় শিক্ষার্থীদের ভাল ফলাফল অর্জনে বিশেষ সহায়ক ভূমিকা পালন করে আসছে এখানে নৈতিক শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দেয়া হয়, ফলে কোন শিক্ষার্থী ভূল পথে বিভ্রান্ত  হওয়ার সুযোগ নেই। ইসলামি শিক্ষার মূল ধারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আক্বিদা ভিত্তিক সঠিক ইসলামী ভাব ধারায় পরিচালনা পর্ষদের সকল সদস্য মহোদয়গণের ব্যবস্থাপনায় সর্বস্তরের শিক্ষক শিক্ষিকাদের আন্তরিক প্রচেষ্ঠায় এ দ্বীনি  শিক্ষা প্রতিষ্ঠান ভবিষ্যতে আরো সুনাম, সুখ্যাতি অর্জনে সফল হবে। প্রতিষ্ঠানের শিক্ষা  কার্যক্রমকে আরো যুগোপযোগী ও আধুনিক করার লক্ষ্যে মান সম্মত মাল্টিমিডিয়া ক্লাস ও মাদরাসার ওয়েব সাইট তার একটি অংশ। যার মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তবমুখী শিক্ষা লাভ করবে। এবং ঘরে বসেই ছাত্র-ছাত্রীরা পরীক্ষার রুটিন, সিলেবাস, হাজিরা, ভর্তি ফরম পাবে এবং অভিভাবকরা ও ঘরে বসেই তাদের সন্তানদের পরীক্ষার ফল, মাদরাসায় উপস্থিতি সম্পর্কে জানতে পারবে। পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সুসম্পর্ক তৈরি হবে।

পরিশেষে সকলের সার্বিক সহযোগিতা, সুন্দর পরামর্শ  ব্যবস্থাপনার পরিবেশ অব্যাহত থাকলে অদূর ভবিষ্যতে   শিক্ষা নিকেতন কাংখিত লক্ষ্য অর্জন করতে সক্ষম হবে ইনশা আল্লাহ। 

 

             আলহাজ্ব মুহাম্মদ নজরুল ইসলাম

                           অধ্যক্ষ ও সচিব

রাণীরহাট আল আমিন হামেদিয়া ফাজিল মাদরাসা

                ঠান্ডাছড়ি,  রাংগুনিয়া, চট্টগ্রাম।