EIIN : 104828; Madrasha Code : 17597

রাণীরহাট আল-আমিন হামিদিয়া ফাযিল ডিগ্রি মাদরাসা

Ranirhat Al-Amin Hamedia Fazil Degree Madrasha

Fazil Madrasah

img02

Ranirhat Al-Amin Hamedia Fazil Degree Madrasha

Welcome To Our Institute

মাদরাসার সংক্ষিপ্ত ইতিহাস - বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের  লীলাভূমি, বার আউলিয়ার পূণ্যভূমি চট্টগ্রাম জেলার অন্তর্গত রাংগুনিয়া উপজেলাধীন ঐতিহ্যবাহী বৃহত্তর রাজানগর ইউনিয়নে চট্টগ্রাম-রাংগামাটি মহাসড়কের পার্শ্বে ০১/০১/১৯৫০ ইংরেজি এর সমসাময়িক কালে একটি ইসলামী শিক্ষা তথা দ্বীনি শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠার জন্য মরহুম মাওলানা মুফতী ছাঈদুল হক (রাহঃ) সহ অনেক আলেম ওলামা, সমাজ সেবক শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের উদ্যোগে (সকলকে আল্লাহ জান্নাতবাসী করুন) একটি মাদরাসা প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নেন। রাণীরহাট এলাকার বিশিষ্ট দানবীর, অনেক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জনাব আলহাজ্ব মরহুম রহম আলী তালুকদার ছিলেন তৎকালীন যুগে অনেক ভূ-সম্পত্তির মালিক। এলাকার সকল সুধী তাঁর কাছে মাদরাসা প্রতিষ্ঠার জন্য জমি দান করার অনুরোধ জানালে তিনি চট্টগ্রাম-রাংগামাটি মহাসড়ক সংলগ্ন মাদরাসা ও মসজিদ প্রতিষ্ঠার জন্য পর্যাপ্ত পরিমাণ মূল্যবান জমি দান করেন। জায়গার উপরই বর্তমান দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান রাণীরহাট আল আমিন হামেদিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসাটি প্রতিষ্ঠিত হয়। অতপর তৎকালীন যুগের দেশ বিখ্যাত অলিয়ে কামিল, পীরে তরিকত, শায়খুল হাদিছ, গারাংগীয়া দরবার শরীফের সাজ্জাদানশীন হযরত আলহাজ্ব মাওলানা আবদুল মজিদ বড় হুজুর কেবলা (রাহঃ) এর মাধ্যমে  ০১/০১/১৯৫০ইং সালে বর্তমান মাদরাসা স্থলে প্রাথমিকভাবে একটি ফোরকানিয়া মাদরাসা স্থাপন করা হয়। উল্লেখ্য যে, হুজুর শাহ আবদুল  মজিদ (রাহঃ) জনাব আলহাজ্ব মরহুম রহম আলী তালুকদার সাহেবের শ্রদ্ধের পীর ছিলেন। তারপর কাল- পরিক্রমায় এলাকার সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগীতায় প্রতিষ্ঠানটি ০১/০১/১৯৬১ সালে স্বীকৃতি পেয়ে ১৯৭৪ ইং সনে দাখিল, ১৯৭৭ইং সনে আলিম এবং ১৯৮৬ইং সনে ফাজিল পর্যায়ে মাদরাসা বোর্ডের অধিভূক্তি প্রাপ্ত হয়ে এলাকায় দ্বীনি শিক্ষার আলো বিস্তার করে আসছে। বর্তমানে প্রতিষ্ঠানটি একটি কমপ্লেক্স হিসেবে হেফজখানা, নূরানী শাখা, ইয়াতিমখানা দাখিল পর্যায়ে বিজ্ঞান বিভাগসহ স্বয়ং সম্পূর্ণ একটি শিক্ষা কেন্দ্র হিসেবে সর্ব স্তরের মানুষের দৃষ্টির কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। এই মাদরাসার অনেক প্রাক্তন ছাত্র-ছাত্রী বিভিন্ন সরকারী বেসরকারী বিশ্ববিদ্যালয় অফিস আদালতে সুনাম দক্ষতার সাথে দায়িত্ব পালন করে দেশ জাতির খেদমতে লিপ্ত রয়েছেন। প্রায় নয় শতাধিক  ছাত্র - ছাত্রী নিয়ে প্রতিষ্ঠানটি এলাকার শিক্ষার পাঞ্জেরী হিসেবে বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত এবং বর্তমানে ইহা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত একটি ফাজিল ডিগ্রী মানের মাদরাসা।